ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • গ্রেফতার করতে গেলে পুলিশকে আঁচলে বেঁধে রাখবেন: কাদের মির্জা

    গ্রেফতার করতে গেলে পুলিশকে আঁচলে বেঁধে রাখবেন: কাদের মির্জা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর এসপি, ইউএনও, ওসি একজোট হয়ে অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি বলেন, ‘কাউকে গ্রেফতার করতে এলে পুলিশ আচঁলে বেঁধে রাখবেন। একইসঙ্গে পুলিশের বিরুদ্ধে নারী নির্যাতন ও শ্লীলতাহানির মামলা দেবেন।’

    শনিবার (৯ অক্টোবর) বিকেলে বসুরহাট জিরো পয়েন্টে বঙ্গবন্ধু চত্বরে উপজেলা ও পৌর মহিলা লীগের সমাবেশে তিনি এই নির্দেশ দেন।

    কাদের মির্জা বলেন, ‘ভূমিদস্যুদের হাতে কোটি-কোটি টাকা মূল্যের সরকারি খাস জায়গার দখলদারিত্ব দিচ্ছে। পুলিশ ঘরে-ঘরে গিয়ে মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেফতার করতে না পেরে মা-বোনদের ওপর অত্যাচার, নির্যাতন, অশ্লীল আচরণ করছে। এ অবস্থা আর চলতে দেওয়া যায় না।’


    সমাবেশে উপস্থিত মহিলা আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশে বলেন, ‘পুলিশ কাউকে গ্রেফতার করতে গেলে দরজা খুলবেন না। বেশি বাড়াবাড়ি করলে আঁচল দিয়ে পেঁচিয়ে বেঁধে রাখবেন। পুলিশের বিরুদ্ধে নারী নির্যাতন ও শ্লীলতাহানির মামলা করা হবে। আর কাউকে গ্রেফতার করলে লাঠিসোঁটা নিয়ে সম্মিলিতভাবে নারী-পুরুষ সেই পুলিশকে প্রতিরোধ করবেন।’

    কাদের মির্জা আরও বলেন, ‘আমরা নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার পরও আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। পুলিশ আমার গায়ে হাত দেয়। এরশাদের জাপা, খালেদার বিএনপি সরকারের আমলেও এরকম ঘটনা ঘটেনি।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ