ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ব‍্যক্তিকে পুলিশে দিল জনতা

    শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ব‍্যক্তিকে পুলিশে দিল জনতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় ৩য় শ্রেণী পড়ুয়া ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টাকালে নাইমুর রহমান নাঈম (২৯) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।

    শনিবার (০৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের উত্তর ইটবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

    অভিযুক্ত নাইমুর রহমান নাঈম বরগুনা সদর উপজেলার কেওরাবুনিয়া ইউনিয়নের লতাবাড়িয়া গ্রামের আবদুল জব্বারের ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর দেড়টার দিকে শিশুটি মাদ্রাসায় যাবার পস্তুতির জন্য গোসল করতে বের হয়। পথে উত্তর ইটবাড়িয়া এলাকার তুলাতলা স্কুলের কাছে ঝালমুড়ি বিক্রেতা শিশুটির পথ আটকে কু-প্রস্তাব দেয়। শিশুটি নাঈমের কু-প্রস্তাবকে প্রত্যাখ্যান করে মাদ্রাসায় যাওয়ার কথা বলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় নাঈম শিশুটিকে স্কুলের টয়লেটে টেনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করলে শিশুটি চিৎকার দিয়ে পালিয়ে যায়। পরে বাড়িতে গিয়ে শিশুটি তার মা-বাবার কাছে বিষয়টি বললে শিশুটির বাবা এলাকাবাসীকে সাথে নিয়ে নাঈমকে আটক করেন।

    পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নাঈমকে আটক করে বরগুনা সদর থানায় নিয়ে আসা হয়।

    বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, আয়লা পাতাকাটা ইউনিয়নের তুলাতলা গ্রামে একটি শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। ধর্ষক নাঈমকে গ্রামবাসীর সহযোগিতায় আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    ওসি তরিকুল ইসলাম জানান, অভিযুক্ত নাঈমের বিরুদ্ধে এর আগেও নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় ৫ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যার মামলা রয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ