ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ডাকসু নির্বাচনের দাবি নুরের

    ডাকসু নির্বাচনের দাবি নুরের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর দ্রুতই ডাকসু নির্বাচনের জন্য ঢাবি কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

    বৃহস্পতিবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে ছাত্র-শিক্ষক সমাবেশে এ দাবি জানান নুরুল হক নুর। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী স্মরণে নির্যাতনবিরোধী সভাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

    নুরুল হক নুর বলেন, করোনা মহামারিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও কর্মচারী সমিতিসহ বিভিন্ন নির্বাচন হয়েছে। কিন্তু মেয়াদ শেষ হলেও ডাকসু নির্বাচন হয়নি। এখন বিশ্ববিদ্যালয় খুলেছে। দয়া করে ছাত্রদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবেন না। আপনাদের প্রতি আমার অনুরোধ, দ্রুত ডাকসু নির্বাচনের আয়োজন করুন।

    ছাত্র সংগঠনগুলোর উদ্দেশে তিনি বলেন, ডাকসু নির্বাচনের স্বার্থে সবাইকে কথা বলতে হবে। ২৮ বছর পর ডাকসু নির্বাচন হয়েছে। অনেকে বলতে পারেন, কী পেলাম, কী হয়েছে? আমি বলব ২৮ বছর পর ডাকসু নির্বাচন করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধ, রীতিনীতির সঙ্গে নেতৃত্ব তৈরির জন্য একটি পথ তৈরি হয়েছিল, যা একটি বড় অর্জন।

    দ্রুত আবরার হত্যার বিচার নিষ্পত্তির দাবি জানান নুর।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ