ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভান্ডারিয়ায় প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে খামারীদের প্রদর্শনী উপকরণ বিতরণ

    ভান্ডারিয়ায় প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে খামারীদের প্রদর্শনী উপকরণ বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে অফিস প্রাঙ্গনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) প্রকল্পের আওতায় সিআইজি সদস্য খামারীদের মাঝে বিনামূল্যে প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে।

     উপজেলার ভিটাবাড়িয়া, ধাওয়া, নদমুলা, তেলিখালী, গৌরীপুর ও ইকড়ি ইউনিয়নের মোট ১৮ জন প্রদর্শণী খামারীদের মধ্যে ফিড, ভিটামিন ডি.বি, কৃমিনাশক ওষুধ, বেলেচা, বালতি,গামলা ও মগ সহ একটি প্রণোদনা প্যাকেজ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর।

    এ সময় অন্যান্যের মধ্যে বিতরণ কাজে সহায়তা করেণ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. সোমা সরকার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এনএটিপি-২) ডা: মোছা: ফাতিমা বেগম , প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: মোশারফ হোসেন প্রমুখ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ