ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • শিক্ষিকাকে ধর্ষণ-ভিডিও ধারণ, বারবার সুযোগ নিতেন প্রধান শিক্ষক

    শিক্ষিকাকে ধর্ষণ-ভিডিও ধারণ, বারবার সুযোগ নিতেন প্রধান শিক্ষক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     
    গাজীপুর সদর উপজেলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের এমডি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষিকাকে জোরপূর্বক ধর্ষণ করে তার ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। পরে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন অভিযুক্ত সাদেকুল ইসলাম সেলিম।

    এ ঘটনায় ১ অক্টোবর ধর্ষণের শিকার শিক্ষিকা জয়দেবপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন। ঐ মামলার একমাত্র আসামি সাদেকুল ইসলাম সেলিম ময়মনসিংহের ভালুকা থানার ডাকাতিয়া গ্রামের শামছুল হকের ছেলে। তিনি গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের সৃজনশীল স্কুল অ্যান্ড কলেজের এমডি ও প্রধান শিক্ষক।

    মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার শিক্ষিকা ৬ মাস ধরে ওই স্কুল অ্যান্ড কলেজে কর্মরত। প্রধান শিক্ষক সেলিমের অফিস এবং ঐ শিক্ষিকার ডেস্ক একই রুমে হওয়ায় প্রায়ই তাকে উত্ত্যক্ত করতেন এবং কুপ্রস্তাব দিতেন সেলিম। এতে রাজি না হওয়ায় গত ২৭ জুন বিকেলে শিক্ষকরা স্কুল থেকে চলে যাওয়ার পর অফিস রুমের দরজা বন্ধ করে ঐ শিক্ষিকাকে ধর্ষণ ও গোপনে ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ধর্ষণের ভিডিও ইটারনেটে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন।

    জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, ধর্ষণের শিকার শিক্ষিকা মামলা করেছেন। আসামি বর্তমানে পলাতক। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ