ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ‌'সরকার বহুমুখি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌছে দেয়ার লক্ষ্যে কাজ করছে'

    ‌'সরকার বহুমুখি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌছে দেয়ার লক্ষ্যে কাজ করছে'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো: আখতারুজ্জামান বাবু বলেছেন, জনপ্র‌তি‌নি‌ধিসহ আমরা যারা ভা‌লো অবস্থা‌নে র‌য়ে‌ছি, তারা যে অবস্থা‌নেই  থা‌কি না কেন, সবার উ‌চিত নিজ এলাকা বা জন্মস্থান অর্থাৎ যেখা‌নে শে‌করে  টান সেখা‌নে য‌াওয়া এবং সেখানকার সাধারণ মানু‌ষের কথা ভাবা ও তা‌দের পা‌শে দাড়া‌নো।‌ নি‌জের অবস্থান থে‌কে মানু‌ষের কল্যা‌নে কিছু করা গে‌লে সেটিও সাম‌গ্রিকভা‌বে দে‌শের উন্নয়‌নে সহায়ক ভু‌মিকা রাখ‌বে।

    ‌তি‌নি ব‌লেন, বর্তমান সরকার বহুমুখি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌছে দেয়ার লক্ষ্যে কাজ করছে। উন্নয়ন অগ্রগতির অপ্রতিরোধ বাংলাদেশের সকল প্রান্তেই সরকার সুষম উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করছে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও এসব কাজের সাথে সম্পৃক্ত হওয়ায় আরো গতিশীল হচ্ছে।

    সোমবার সকালে খুলনার অভিজাত হোটেল সি‌টি ইন এর কনফা‌রেন্স রু‌মে পরিবার পরিকল্পনা সেবার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে ‘সেরা অনুশীলন ভাগাভাগি কর্মশালা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

    এ্যাভোকেসির মাধ্যমে পরিবার পরিকল্পনা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা মেরী স্টোপনের সহযোগীতায় সুশীলনের আয়োজনে সেমিনারের উদ্বোধন করেন, স্থানীয় সরকার বিভাগ খুলনার উপ-পরিচালক মো: ইকবাল হোসেন।

    এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সুশীলনের প্রধান নির্বাহী পরিচালক মোস্তফা নুরুজ্জামান, মেরী স্টোপস বাংলাদেশের মনজুর নাহার, টীম এস্যোসিয়েটের সিইও পুলক রাহা, সুশীলনের প্রকল্প সমন্বয়কারী মুজাহিদুল ইসলাম প্রমুখ।

    সেমিনারে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলার পরিবার পরিকল্পনা সম্পর্কিত ওয়ার্কিং কমিটির সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ