ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পুলিশের কুইক রেসপন্স টিমের হটলাইন চালু

    পুলিশের কুইক রেসপন্স টিমের হটলাইন চালু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একটি হটলাইন নম্বর (০১৩২০০৪২০৫৫) চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের কুইক রেসপন্স টিম। এ হটলাইন নম্বরে।যে কোনো ধরনের নির্যাতনের তথ্য জানানো যাবে

    আজ সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।
    তিনি বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন এলাকায় নির্যাতনের শিকার যে কোনো বয়সের নারী ও শিশুকে উদ্ধারপূর্বক আইনি সহায়তা দিতে সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টাই কাজ করছে কুইক রেসপন্স টিম। দেশের যে কোনো স্থান থেকে নির্যাতনের শিকার নারী-শিশু এ হটলাইন নম্বরে যোগাযোগ করে, সব ধরনের আইনি পরামর্শ ও সহায়তা নিতে পারবে।’

    উল্লেখ্য, ‘নারী ও শিশু নির্যাতনকে না বলুন’- এ প্রত্যয় সামনে রেখে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সবসময় তৎপর ওই কুইক রেসপন্স টিম।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ