ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জিহাদের আহ্বান, যুবক গ্রেফতার

    ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জিহাদের আহ্বান, যুবক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হেফাজত নেতা আল্লামা মামুনুল হককে গ্রেফতারের বিরোধিতা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জিহাদের আহ্বান করায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় মাগুরার মহম্মদপুর উপজেলা থেকে শাহীন বিপ্লব (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামের পশ্চিমপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

    এর আগে ওইদিন সন্ধ্যায় মহম্মদপুর থানায় শাহীনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

    গ্রেফতার শাহীন বড়রিয়া গ্রামের শাহজাহান সর্দারের ছেলে। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির ছাত্র ও ছাত্রদলের একজন কর্মী বলে জানা গেছে।

    মামলার বিবরণে জানা গেছে, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে গ্রেফতারের বিরোধিতা করে নিজের ফেসবুক টাইমলাইনে স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তার ভাষায় বলেন- '‌‌‌‌‌‍আল্লামা মামুনুল হককে গ্রেফতার করো নাই, হৃদয়ে আঘাত করেছো। আর ছাড় দেওয়া হবে না, এতো বড় দুঃসাহস তোমাদের কে দিয়েছে? এখন শুধু একটি জিহাদের ঘোষণার অপেক্ষায় আছি।'

    মহম্মদপুর থানার পরিদর্শক (ওসি) তারক বিশ্বাস জানান, পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শাহীনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ