ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড
  • মারা গেলেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মন্ডেল

    মারা গেলেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মন্ডেল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ওয়াল্টার মন্ডেল সোমবার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। মার্কিন সংবাদমাধ্যম একথা জানিয়েছে।

    মন্ডেল ১৯৭৭ থেকে ১৯৮১ পর্যন্ত প্রেসিডেন্ট জিমি কার্টারের অধীনে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

    এক বিবৃতিতে কার্টার বলেন, ‘আমার প্রিয় বন্ধু ওয়াল্টার মন্ডেলের মৃত্যুতে আজ আমি শোক প্রকাশ করছি। আমাদের দেশের ইতিহাসে তিনি আমার বিবেচনায় শ্রেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ছিলেন।’

    ‘তিনি ছিলেন একজন অমূল্য অংশীদার এবং মিনেসোটা, যুক্তরাষ্ট্র এবং বিশ্ববাসীর জন্য একজন গুণী সেবক।’

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগে মন্ডেল ১৯৬০ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত তার নিজ রাজ্য মিনেসোটার অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। পরে তিনি ১৯৬৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এ রাজ্যের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন।

    কার্টার ক্ষমতা ছেড়ে দেয়ার পর মন্ডেল ১৯৯৩ ও ১৯৯৬ সালের মধ্যবর্তী সময় জাপানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ