ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন  ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে জিয়াউদ্দিন হায়দার
  • শামীম ওসমানকে ইঙ্গিত করে আইভীর হুংকার!

    শামীম ওসমানকে ইঙ্গিত করে আইভীর হুংকার!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘হুঁশ করে কথা বলবেন। আমি কোনো অন্যায় কাজ তো করিনি যে মাফ চাইবো। ক্ষমা চাইবেন আপনারা। আমাকে ক্ষমা চাইতে বলেন কোন দুঃসাহসে? দুঃসাহস দেখাবেন না মিস্টার ওসমান। কখনও কিছু বলিনি আপনাকে। নারায়ণগঞ্জ শহরের মানুষ আপনার কথা বলা বন্ধ করে দেবে। কার সঙ্গে লড়তে আসেন? কথা বুঝে বলবেন। বাজে কথা বলবেন না।’

    গতকাল শনিবার সন্ধ্যায় সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডে মুক্তিযোদ্ধা সিটি কমপ্লেক্স ভবন ও মুক্তিযোদ্ধা সড়ক উদ্বোধনকালে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানকে ইঙ্গিত করে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, ‘অনেকেই ধমকের সুরে আমাকে বলে কথা বন্ধ রাখতে। যারা এসব কথা বলেন তারা তো ঢাকায় বসবাস করেন। দিনের বেলায় নারায়ণগঞ্জে ব্যবসা-বাণিজ্য আর চাঁদাবাজি করে রাতে ঢাকায় গিয়ে থাকেন। আমি তো ঢাকায় বসবাস করি না। আমার চৌদ্দ পুরুষ নারায়ণগঞ্জে থাকেন। আমাকে ধমক দিয়ে কাজ হবে না।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ