ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পিরোজপুরে পৌর কাউন্সিলরের ভাইসহ দুজনকে কুপিয়ে ছিনতাই

    পিরোজপুরে পৌর কাউন্সিলরের ভাইসহ দুজনকে কুপিয়ে ছিনতাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে পৌর কাউন্সিলরের ভাইসহ দুজনকে কুপিয়ে আহত করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত মো: শফিকুল ইসলাম শিকদার (৪৫) পৌর শহরের ৯নং ওয়ার্ড হুলারহাট এলাকার মরিচাল গ্রামের মৃত আনসার আলী শিকদারের সেজো ছেলে ও পিরোজপুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলরের ভাই।

    শনিবার রাতে হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে বাড়ি ফেরার পথে পাওনা টাকা চাওয়ায় একদল লোক কুপিয়ে মারধর করে আহত করে ছিনতাই করেছে করে বলে জানান আহতের মেজো ভাই পৌর কাউন্সিলর মুহা. নজরুল ইসলাম শিকদার। এ ঘটনায় পিরোজপুর সদর থানা পুলিশ একই এলাকার শহিদুল ইসলামের পুত্র রাতুল (২৬) কে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো: মাসুদুজ্জামান।

    আহতের ছোট ভাই দুলাল শিকদার জানান, আমি হঠাৎ করে রাস্তায় বের হয়ে শফিকুলের চিৎকার শুনে এগিয়ে গেলে হামলাকারীরা তাকে ফেলে রেখে তার সাথে থাকা পালসার মোটরসাইকেল, মোবাইল ও ৫ লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায়। হামলাকারীদের সাথে দেশীয় অস্ত্র ছিল। পরে আমি তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসি।

    পিরোজপুর জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তারেক আজিজ জানান,  আহত রোগীর মাথা ও হাটুসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের জন্য বলা হয়েছে।
     
    পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো: মাসুদুজ্জামান জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। হামলার শিকার আহত ব্যাক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। মামলা হলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ