ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভাণ্ডারিয়ায় বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে যুবকের মৃত্যু

    ভাণ্ডারিয়ায় বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে যুবকের মৃত্যু
    নিহত জুয়েল মোল্লা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর শহরের সরকারি কলেজ সংলগ্ন এলাকার একটি বাড়িতে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের পোল থেকে পড়ে জুয়েল মোল্লা (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে বামনা উপজেলার বুকাবুনিয়া গ্রামের (লাইনম্যান) চুন্নু মোল্লার ছেলে এবং ৪ সন্তানের জনক।

    স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে জুয়েল মোল্লা ও তার দ্ইু সহযোগীকে কলেজ সড়কে আসাদুজ্জামান কাকনের নির্মানাধীন বাড়িতে অবৈধ সংযোগ নিতে ডেকে নেন। এ সময় জুয়েল মোল্লা সংযোগ দিতে একটি বৈদ্যুতিক পোলে ওঠে বিদ্যুৎস্পর্শে  ছিটকে নিচে সড়কের ওপরে পড়ে যায়।

    তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজীব কুমার মজুমদার তাকে মৃত ঘোষণা করেন। ভাণ্ডারিয়া থানা পুলিশ, হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করেছে।

    সহকারী আবাশিক প্রকৌশলী (বিদ্যুৎ) মো. এনায়েত হোসেন সাংবাদিকদের জানান, এ সংযোগের ব্যাপারে বিদ্যুৎ অফিস কিছুই জানে না। নতুন সংযোগের জন্য কোন আবেদনও করা হয়নি।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ