ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা
  • বাচ্চার নাম ‘ডিপার্টমেন্ট অব স্ট্যাটিস্টিক্যাল কমিউনিকেশন’

    বাচ্চার নাম ‘ডিপার্টমেন্ট অব স্ট্যাটিস্টিক্যাল কমিউনিকেশন’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মানুষ এখন তাদের সন্তানদের একটু ব্যতিক্রমী নাম রাখতে চান। এজন্য অনেক বাবা-মাকে বেশ কাঠখোড় পোহাতে হয়। অনেকে আবার সন্তানের নাম সিনেমা, কোনও স্থান, ব্যতিক্রমী বস্তু, কোড, কার্টুনের চরিত্র এবং এলোমেলো সংখ্যাও রাখেন।

    কিন্তু ইন্দোনেশিয়ার এক ব্যক্তি নাম ছেলের এমনই নাম রেখেছেন, তা বোধ হয় এর আগে আর কেউ রাখেনি। নিজের আগের কর্মক্ষেত্রে সম্মান দেখাতে গিয়ে তার নাম সেই প্রতিষ্ঠানের নামে রাখেন তিনি। ৩৮ বছর বয়সী স্লামেট ইয়োগা ওয়াউদি তার ছেলের নাম রেখেছেন ‘ডিপার্টমেন্ট অব স্ট্যাটিস্টিক্যাল কমিউনিকেশন’।


    তার স্ত্রী গর্ভবতী হওয়ার ওয়াউদি তাকে বলেছিলেন যে, ছেলে হলে তিনি নামকরণ করবেন। ওয়াউদির ৩১ বছর বয়সী গর্ভবতী স্ত্রী রিরিন লিন্ডা তুঙ্গাল সারিও তখন তার স্বামীর কথায় রাজি হয়ে গিয়েছিলেন। গত বছরের ডিসেম্বরে এই দম্পতি বাবা-মা হন। এরপর স্বামীকে দেয়া কথামতো ছেলের নাম বাছাই করার অনুমতি দেন রিরিন।

    নিজের সাবেক কর্মস্থলের প্রতি সম্মান জানাতে ওয়াউদি তার ছেলের নাম রাখেন ‘দিনাস কমিউনিকাসি ইনফর্মাতিকা স্ট্যাটিস্টিক’ যার অনুবাদ করলে দাঁড়ায় ডিপার্টমেন্ট অব স্ট্যাটিস্টিক্যাল কমিউনিকেশন। ছেলের এমন অদ্ভুত নামে অবশ্য তার স্ত্রী কিছুই বলেনি। তবে ওয়াউদির বাবা-মাসহ তার পরিচিতজনরা এই নাম নিয়ে আপত্তি তুলেছে।

    অবশ্য এ নিয়ে ওয়াউদির তেমন কোনও বিকার নেই। তার ছেলে ধার্মিক হবেন বলেই বিশ্বাস করেন তিনি।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ