ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন
  • নিষেধাজ্ঞার শেষ মুহুর্তে বাড়ছে ইলিশের দাম

    নিষেধাজ্ঞার শেষ মুহুর্তে বাড়ছে ইলিশের দাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইলিশ আহরণের নিষেধাজ্ঞা সামনে রেখে বরগুনা হাট বাজারে বেড়েছে রূপালী ইলিশের দাম। শেষ মুহুর্তে ইলিশ  কেনাকাটায়ও মাছ বাজারে বেড়েছে সাধারণ মানুষের ভীড়।

    আগামী ৪ অক্টোবর থেকে ২২দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ মাছ ধরা, পরিবহন, ক্রয় বিক্রয়, বিতরণ মজুদ নিষিদ্ধ থাকবে। এ কারণেই উপকূলীয়  জেলা বরগুনার  উপজেলায় বেড়েছে ইলিশের দাম। বাজার ঘুরে দেখা যায় দেড় কেজি ওজনের বড় সাইজের ইলিশের কেজি প্রতি ১৭ শ টাকায় বিক্রী হচ্ছে।  একই সাইজের ইলিশ আগে বিক্রি হতো ১২ শ টাকা দরে। তবে ছোট ইলিশের দাম সব সময় ওঠানামা করে। ইংলিশসহ অন্যান্য মাছের দাম অপরিবর্তিত রয়েছে।

    মাছ বিক্রেতা বলেন, সাগরে ২২ দিনের অবরোধ দেয়ার কারণে বিভিন্ন এলাকা থেকে মাছ বাজারে মাছ কেনার জন্য ভীড় করছে ক্রেতারা। কমিশন এজেন্ট ইদ্রিস ট্রেডার্সের সত্ত্বাধিকারী আবুল কালাম আজাদ বলেন, বিগত মাছ ধরা নিষিদ্ধ সময় বাজারে মাছের সংকট থাকায় এবছর তারা তাদের পছন্দ অনুযায়ী মাছ কিনে মজুদ করছে। মাছের চাহিদা বেশি থাকার কারণে দামটা আগের তুলনায় একটু বেশি। ক্রেতারা জানান, গত সপ্তাহের মাছের দামের তুলনায় এখন ইলিশ মাছসহ বেশ কিছু মাছের দাম বৃদ্ধি পেয়েছে। এতে অতিরিক্ত খরচ বাড়ছে।

    বঙ্গোপসাগর ও নদীতে ইলিশের প্রজনন বৃদ্ধিতে প্রতি বছর আশ্বিনের পূর্ণিমার (অক্টোবর মাস) আগে ও পরে মোট ২২ দিন দেশের নদী ও সাগরে মাছ ধরা বন্ধ রাখা হয়। এরপরও মার্চ-এপ্রিলে পাঁচটি, নভেম্বর-ডিসেম্বরে একটি অভয়াশ্রমে দুই মাস করে এবং গভীর সাগরে ৬৫টি দিন মাছ ধরা নিষিদ্ধ করা হয়।

    বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, মা ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে আমরা সচেতনমূলক মাইকিং, ব্যানার, ফেস্টুন লাগানোর পর থেকেই সাধারণ মানুষ মাছ কিনতে শুরু করেছে নিষেধাজ্ঞার আগে। এতে করে মাছের দাম বৃদ্ধি পেয়েছে। গত বছরের তুলনায় এ বছর ইলিশের দাম ক্রেতার হাতের নাগালে রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ