ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • তালা ভেঙে হলে প্রবেশ করলো ঢাবি শিক্ষার্থীরা

    তালা ভেঙে হলে প্রবেশ করলো ঢাবি শিক্ষার্থীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অমান্য করে তালা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলে প্রবেশ করেছেন আবাসিক শিক্ষার্থীরা। শুক্রবার (১ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে তারা হলে জোরপূর্বক প্রবেশ করেন। এর আগে দুপুর ১টা থেকে তারা হলের গেটে অবস্থান নেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের একুশে হলে প্রবেশ করে রুমের তালা ভেঙে জিনিসপত্র পরিষ্কার করতে শুরু করেন। এ সময় হল প্রাধ্যক্ষ ড. ইশতিয়াক এম সৈয়দ ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের চলে যাওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু এ সময় শিক্ষার্থীরা তাকে চারদিন হলে থাকার ব্যবস্থা করতে বলেন। পরে শিক্ষকরা চলে যান।

    এ বিষয়ে হলের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম  বলেন, এ বিষয়ে স্যাররা মিটিংয়ে বসেছেন। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষার্থীরা পকেট গেইট দিয়ে হলের ভেতরে প্রবেশ করেছেন। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের অন্য হলগুলোতেও ছাত্রলীগের নেতাকর্মী ও শিক্ষার্থীরা হলে ওঠার পরিকল্পনা করছেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ