ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • ‘বিএনপি দেশের জন্য এনেছিল চোরের স্বীকৃতি’

    ‘বিএনপি দেশের জন্য এনেছিল চোরের স্বীকৃতি’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপির আমলে দেশ ৪ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি, তারা চুরির স্বীকৃতি এনেছিল। অন্যদিকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ২৬টি আন্তর্জাতিক উন্নয়ন পদক লাভ করে দেশের সুনাম উজ্জ্বল করেছেন।

    বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার মুরাদনগরে এক সমাবেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এসব কথা বলেন।

    মোজাম্মেল হক বলেন, বিএনপি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত  করেছিল। দেশে তারা কোনো উন্নয়ন করেনি, দেশের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। তারা এতিমের টাকা লুটপাট করেছে, এতিমের টাকা চুরির অপরাধে খালেদা জিয়াকে আদালত সাজা দিয়েছে।
    তিনি বলেন, আমরা দেশের একটা মানুষকেও গৃহহীন রাখব না, সকল জনসাধারণের খাদ্য, অন্য, বস্ত্র ও বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করব।

    মন্ত্রী বলেন, ছাত্রলীগ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধু বাংলাদেশ সৃষ্টির সূচনা করেছিলেন। পাকিস্তানের ২০ বছরে বাংলাদেশের কোনো অফিসার সিএসপির পদ পায়নি। আগরতলা ষড়যন্ত্র মামলার মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে নিঃশেষ করে দিতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু বাংলার দামাল ছেলেরা গণআন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা এবং নেতৃত্বেই এ দেশ স্বাধীন হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ