ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ঘুষ দিতে না পারায় রেজিস্ট্রি হয়নি প্রতিমন্ত্রীর জমি 

    ঘুষ দিতে না পারায় রেজিস্ট্রি হয়নি প্রতিমন্ত্রীর জমি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যশোরে জমি রেজিস্ট্রি করতে গিয়ে দুর্নীতির রেট অনুযায়ী টাকা দিতে না পারায় সেই জমি রেজিস্ট্রি হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। বুধবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় যশোরের মণিরামপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক ‘জনসচেতনতা’ সমাবেশে প্রতিমন্ত্রী জানান, তার সংসদীয় এলাকার সাব রেজিস্ট্রি অফিসে টাকা ছাড়া কোনো কাজ হয় না।


    তিনি আরও বলেন, কখনও মিথ্যা তথ্য দেওয়া উচিত নয়। আমরা যেখানে কথা বলছি, একটি অফিস দেখছি এখানে। সেখানে লেখা আছে, আমি এবং আমার অফিস দুর্নীতিমুক্ত। এই তথ্য কি সঠিক? তিনি আরও বলেন, সাব-রেজিস্ট্রি অফিসে টাকা ছাড়া কোনো কাজ হয় না। আমি গত সপ্তাহে একটি জমি রেজিস্ট্রি করতে গিয়ে দুর্নীতির রেট অনুযায়ী টাকা দিতে না পারায় সেই জমি রেজিস্ট্রি হয়নি।

    আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে মণিরামপুর উপজেলা প্রশাসন ও বেসরকারি সংস্থা এমআরডিআই জনসচেতনতা বিষয়ে এই সমাবেশের আয়োন করে। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ