ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • সিরাজগঞ্জ ছাত্রদলের সভাপতি অস্ত্রসহ আটক

    সিরাজগঞ্জ ছাত্রদলের সভাপতি অস্ত্রসহ আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজকে অস্ত্রসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে সদরের মুলিবাড়ি মেরিন একাডেমির পাশ থেকে তাকে আটক করা হয়।

    এ সময় তার কাছ থেকে একটি রিভলবারসহ ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার।

    ওসি খোকন চন্দ্র সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদরের সয়দাবাদ মেরিন একাডেমি এলাকায় অভিযান চালিয়ে একটি রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ সবুজকে আটক করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

    এদিকে জেলা ছাত্রদলের সভাপতিকে আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এটা মিথ্যা ও বানোয়াট মামলা বলেও দাবি করছেন তারা।

    বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, তার কাছ থেকে অস্ত্র পাওয়ার প্রশ্নই আসে না। তাকে ফাঁসানো হচ্ছে দাবি করে তিনি প্রতিবাদ জানিয়ে তার মুক্তির দাবি জানান। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ