ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড
  • দরজা ভেঙে বের করা হলো অর্থমন্ত্রীর জামাতার লাশ

    দরজা ভেঙে বের করা হলো অর্থমন্ত্রীর জামাতার লাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


     হার্ট অ্যাটাকে মারা গেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় মেয়ে কাশফি কামালের স্বামী মো. দিলশাদ হোসেন। লন্ডনে নিজ বাসায় গত রোববার তার মৃত্যু হয়। পুলিশ বাসার তালা ভেঙে দিলশাদের লাশ উদ্ধার করে।

    দিলশাদ ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ভাগ্নে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের ফুফাতো ভাই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন লন্ডনে অর্থমন্ত্রীর পরিবারের ঘনিষ্টজন হিসেবে পরিচিত সাংবাদিক রাজিব আহমেদ।

    রাজিব জানান, ‘দিলশাদ হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। তার পরিবারের বাকি সদস্যরা বাংলাদেশে অবস্থান করছেন। ধারণা করা হচ্ছে, গত শুক্রবার তিনি মৃত্যুবরণ করেন। 

    রোববার পুলিশ এসে বাসার দরজা ভেঙে তার লাশ বের করে মর্গে নিয়ে গেছে। লাশ কোথায় দাফন হবে তা পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেবেন।’ পরিবারের সদস্যরা সবাই বাংলাদেশে অবস্থান করায় বিষয়টি লন্ডনে বাংলাদেশ হাইকমিশন তদারকি করছে বলেও জানান রাজিব।

    হাইকমিশনের প্রেস মিনিস্টার আশিকুন্নবী চৌধুরী এ ব্যাপারে বলেন, ‘আমরা বিষয়টি অবগত আছি। ঢাকা থেকে পাওয়া নির্দেশনা অনুসারে বিষয়টি দেখভাল করছি। লন্ডনের কিছু নিয়মকানুন আছে, সেসব মেনে লাশ দেশে আনার প্রস্তুতি চলছে।’
    র লাশ


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ