ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • পিরোজপুরে সাবেক পৌর চেয়ারম্যানসহ দুজনের ৩ বছরের কারাদণ্ড

    পিরোজপুরে সাবেক পৌর চেয়ারম্যানসহ দুজনের ৩ বছরের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় পিরোজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী শেখ বাদশা ও সাবেক উপ-সচিব আলাউদ্দিন আহম্মেদকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দুই লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে তাদের।

    মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মহসিনুল হক আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর এ কে নূর উদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, দণ্ডপ্রাপ্তদের সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে পিরোজপুর জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।

    আদালত সূত্রে জানা গেছে, পিরোজপুরের তৎকালীন দুদক কর্মকর্তা ক্লায়েন্স গোমেজ ১৯৯১ সালের ৮ জানুয়ারি লিয়াকত আলী শেখ বাদশার বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

    মামলায় উল্লেখ করা হয়, ১৯৮৫ সালের ২২ জুন নিয়ম বহির্ভূতভাবে মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া টেন্ডার আহ্বান না করেই একটি গাড়ি ক্রয়ের জন্য পিরোজপুর পৌরসভার রূপালী ব্যাংক শাখার হিসাব থেকে প্রথমে ১ লাখ ৪০ হাজার টাকা এবং অপর একটি হিসাব থেকে একইদিন আরও ৬০ হাজার টাকা উত্তোলন করা হয়। কিন্তু ১ লাখ ২০ হাজার টাকায় একটি টয়োটা গাড়ি ক্রয় করে বাকি টাকা পৌরসভায় ফেরত দেওয়া হয়নি।

    পরে দুর্নীতি দমন ব্যুরোর পিরোজপুর কার্যালয়ের কর্মকর্তা নারায়ণ চন্দ্র দত্তকে মামলার তদন্তভার দেওয়া হলে তদন্তে লিয়াকত আলী শেখ বাদশা ও পৌরসভার উপ-সচিব আলাউদ্দিন আহম্মেদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। তিনি চার্জশিট দাখিলের সুপারিশ করে মামলাটি পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠান। সেখান থেকে অনুমোদন পেলে ১৯৯২ সালের ২২ মে চার্জশিট দাখিল করা হয়।

    সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে দোষী সাব্যস্ত হওয়ায় মামলার দুই আসামিকে তিন বছরের কারাদণ্ড দিয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ