ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • কাউখালীতে বাল্যবিবাহ  ও ঝড়ে পড়া প্রতিরোধে মতবিনিময় সভা

     কাউখালীতে বাল্যবিবাহ  ও ঝড়ে পড়া প্রতিরোধে মতবিনিময় সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালীতে ‘বাল্যবিবাহ ও ঝড়ে পড়া প্রতিরোধে’ শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে উপজেলার কেউন্দিয়া মাধ্যমিক বিদালয়ের হলরুমে বীর মুক্তিযোদ্ধা মফিদুল ইসলাম দুলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) জান্নাত আরা তিথি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন, কাউখালী ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মেস্তাফিজুর রহমান, মেডিকেল অফিসার ডা. আরিফা সিদ্দিকা, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আ. জিয়াদ, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, প্রধান শিক্ষক রত্বেশ্বর মল্লিক, ইউপি সদস্য মো. সাঈদ, ইউপি সদস্য আক্তারুন নেহার রেবা প্রমূখ।

    বক্তারা বলেন, করোনা মহামারিতে এসব বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর তদারকি কম থাকার সুযোগ নিয়েই বাল্যবিবাহ বাড়ছে। তাই সচেতন নাগরিক ও জনপ্রতিনিধিদের উদ্যোগই এক্ষেত্রে সমাধান হতে পারে। শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কারণ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেয়েদের ঝরে পড়ার অন্যতম কারণ বাল্যবিবাহ। এক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। পরিবারগুলোক কাউন্সেলিং করাতে হবে। বাল্যবিবাহের ঝুঁকি আছে এমন দরিদ্র পরিবারগুলোকে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বয়ে সরকারি সামাজিক কর্মসূচির আওতাভুক্ত করা যেতে পারে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ