ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • আলোচনাসভায় ওবায়দুল কাদের

    আগামী নির্বাচনে আ.লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বিএনপির প্রার্থী কে? 

    আগামী নির্বাচনে আ.লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বিএনপির প্রার্থী কে? 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার বিকল্প কে?—  বিএনপি নেতাদের কাছে এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, টেমস নদীর ওপারে থেকে একজন পলাতক আসামিকে নেতা নির্বাচন করলে জনগণ তা মেনে নেবে না।

    তিনি সোমবার সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক উপকমিটি আয়োজিত আলোচনাসভায় তিনি এ প্রশ্ন রাখেন।

    বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

    আন্দোলন করে সরকার হঠানোর দিবাস্বপ্ন দেখছে বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অতীতের মতো যদি আগুন-সন্ত্রাসের পুনরাবৃত্তি করা হয়, তা হলে বিএনপি আবারও পিছিয়ে যাবে।

    তিনি বলেন, আগামীতে যখন এক এক করে দেশের সব মেগাপ্রকল্প চালু হবে, তখন বিএনপি চোখে সরষে ফুল দেখবে।

    '৭৫-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে ঝুঁকিময় রাজনীতিকের নাম শেখ হাসিনা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, এখনও ষড়যন্ত্রের বুলেট তার পিছু ছাড়েনি, তবু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অকুতোভয়ে এগিয়ে যাচ্ছেন পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে। 

    বিএনপি ও তার দোসররা দেশের উন্নয়ন দেখে না। কারণ তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। 

    সততার রাজনীতির এক বিরল দৃষ্টান্ত বঙ্গবন্ধু পরিবার জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা তার ছেলেমেয়েদের দিয়ে বিকল্প কোনো পাওয়ার হাউস সৃষ্টি করেননি। বঙ্গবন্ধু পরিবার থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

    কৃষি ও সমবায়বিষয়ক উপকমিটির চেয়ারম্যান কৃষিবিদ ড. মির্জা আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি ও সমবায়বিষয়ক উপকমিটির সদস্য সচিব ফরিদুন্নাহার লাইলী।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ