ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচন সভা

    মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচন সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া যুবলীগ আলোর পথযাত্রী শীর্ষক আলোচনা সভা করেছে। এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহম্মেদ। 

    সোমবার সকালে আ‘লীগ কার্যালয় উপজেলা যুবলীগ সহ সভাপতি বাবু শরীফের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালম আজাদ, যুবলীগ সহ সভাপতি আরিফুর রহমান সোহাগ, পৌর যুবলীগ সভাপতি তৌহিদ মাসুম, যুবলীগ নেতা রামীম আহম্মেদ, বদিউল ইসলাম মাদল, শাহীন নবী, জয়নাল আবেদীন, আলভী আলামীন, শাহ আলম প্রমূখ। প্রধান অতিথি তাজউদ্দিন আহম্মেদ বলেন, ডিজিটাল বাংলার রূপকার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর সমুদ্র জয় করেছেন। হাজারো বিরোধিতা স্বত্ত্বেও স্বপ্নের পদ্ম সেতু নির্মাণ করতে সক্ষম হয়েছে। 

    তিনি দেশের বিদ্যুৎ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে অসাধারণ উন্নয়ন করছেন। ২০৪১ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে আমারা বিশ্ব দরবারে পরিচিত লাভ করবো। মাননীয় প্রধানমন্ত্রী সে লক্ষেই কাজ করছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ