ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড
  • ভারতে একদিনে রেকর্ড করোনা শনাক্ত, মৃত্যু ১৬১৯

    ভারতে একদিনে রেকর্ড করোনা শনাক্ত, মৃত্যু ১৬১৯
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে করোনা পরিস্থিতি দিনকে দিন ভয়াবহ হয়ে ওঠছে। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে একদিনে রেকর্ড ২ লাখ ৭৩ হাজার ৮১০ জন রোগী শনাক্ত হয়েছে।

    এতে মৃত্যু হয়েছে ১৬১৯ জনের। সোমবার (১৯ এপ্রিল) হিন্দুস্তান টাইমস এসব তথ্য জানায়।

    খবরে বলা হয়, গত ৫ দিন ধরে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লাখের গণ্ডি পেরিয়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৩ হাজার ৮১০ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৬১৯ জনের।

    ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫০ লাখ ৬১ হাজার ৯১৯। বর্তমানে দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ২৯ হাজার ৩২৯। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ২৯ লাখ ৫৩ হাজার ৮২১ জন।

    এর আগে রোববার (১৮ এপ্রিল) ভারতে সংক্রমিত হয়েছিলেন ২ লাখ ৬১ হাজার ৫০০ জন।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ