ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নাজিরপুরে রাজাকার পুত্র হওয়ায় যুবলীগের দলীয় পদ থেকে অব্যাহতি

    নাজিরপুরে রাজাকার পুত্র হওয়ায় যুবলীগের দলীয় পদ থেকে অব্যাহতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. রনি হাওলাদারকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

    অব্যাহতি প্রাপ্ত যুবলীগ নেতা রনি হাওলাদারের বাবা মৃত মো. জব্বার হোসেন হাওলাদার একজন রাজাকার ছিলেন বলে সংগঠনের কাছে অভিযোগ রয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী জানান, গত  বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) যুবলীগের জেলার বর্ধিত সভায় যুবলীগ নেতা রনি হাওলাদারকে রাজাকার পুত্র হিসেবে কেন্দ্রীয় নেতারা অভিযোগ তোলেন। এ সময় ওই নেতাদের কাছে এমন তথ্য রয়েছে বলে নেতারা বলেন। এর পরিপ্রেক্ষিতে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

    এ ব্যাপারে রনি হাওলাদার জানান, তিনি তার রাজনৈতি জীবনের শুরু থেকেই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগ ও পরে যুবলীগ করছেন। তার বাবা ও দাদা শ্রীরামকাঠী ইউনিয়নের কয়েকবার চেয়ারম্যান ছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় তার বাবা চেয়ারম্যান থাকায় এমন অভিযোগ উঠেছে। তিনি দাবি করেন ওই ইউনিয়নের মানুষের সেবায় তাদের পরিবার নিবেদিত ছিল। তিনিসহ তার মা ও অন্য ভাইয়েরা বিভিন্ন সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পদের দায়িত্ব পালন করছেন।

     জানা যায়, গত ২০১৯ সালের ২ অক্টোবর এক সম্মেলনের মাধ্যমে ওই ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়। এতে শেখ মো. মিজানুর রহমান মিঠু ও মো. হাসিবুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই কমিটিতে রনি হাওলাদারকে সহ-সভাপতি করা হয়। এর আগেও রনি হাওলাদার ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ