ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন
  • অল্পের জন্য রক্ষা পেল চিকিৎসক পরিবার

    অল্পের জন্য রক্ষা পেল চিকিৎসক পরিবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সপরিবারে বরিশাল যাওয়ার পথে রবিবার সকালে দুর্ঘটনার শিকার হয়েছেন বরগুনার চিকিৎসক ড. মেহেদী হাসান। এই প্রতিবেদন লেখার সময়ও বাসটি আটক করা হয়নি। তাকে বহন করা গাড়িটি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কিসমতপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মির্জাগঞ্জ পরিবহন নামে একটি বাস গাড়িটিকে ধাক্কা দেয়। এতে তার গাড়ীর সামনের অংশ ভেঙ্গে যায়।

     দুর্ঘটনায় ডাঃ মেহেদী হাসানকে বহন করা গাড়িটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হলেও  সুস্থ আছেন তিনি ও তাঁর সহধর্মিণীসহ তাদের একমাত্র সন্তান। 

    এ বিষয়ে জানতে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিবুল্লাহ বলেন , বাসের ড্রাইভার বলেছে তারা দ্যুঘটনার পরে সমঝোতা করেছে । যদি তারা নিজেরা বিষয়টির মিমাংশা করে সেটাইতো ভালো।  এ বিষয়ে জানতে ড. মেহেদী হাসানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান আমি দ্যুঘটনার পরে এম্বুলেন্স নিয়ে বরিশাল চলে এসেছি সমঝোতার প্রশ্নই আসেনা । সম্পূর্ন দোষ বাস চালকের আমাদের গাড়ী স্লো যাচ্ছিল বিপরিত দিক থেকে এসে প্রচন্ড জোড়ে ধাক্কা দিয়ে বাসটি দ্রুত চলে যায় । 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ