ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • মঠবাড়িয়ায় গৃহবধূকে পিটিয়ে আহত

     মঠবাড়িয়ায় গৃহবধূকে পিটিয়ে আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জমি ও পূর্ব শত্রুতার বিরোধের জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় পারুল বেগম (২৬) নামে গৃহবধূকে কামড়িয়ে ও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় গৃহবধূ স্বামী হুমায়ূন কবির শনিবার সকালে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করেন। হুমায়ূন কবির উপজেলার পাঠাকাটা গ্রামের মৃত সুলতান মল্লিকের ছেলে।

    হুমায়ূন কবির জানান, প্রতিবেশী ইউনুস মাল্লিকের সাথে তার জমি ও পূর্ব বিরোধ চলে আসছিল। কুদ্দুস মল্লিক ও তার দলবল বিভিন্ন সময় তার পরিবারের লোকজনের ওপর হামলা করাসহ বিভিন্ন ধরনের ক্ষতি করার পায়তারা চালিয়ে আসছিল। গত বছর তার শতাধিক মৌসুমি সবজি গাছও কেটে ফেলে। 

    শুক্রবার বিকেলে তার স্ত্রী পারুল বেগম ঘেরের পাশে সবজি তুলতে গেলে কুদ্দুস মল্লিকের ছেলে শামীম ও ইউনুস মল্লিকের ছেলে মামুন এলোপাথারি পিটিয়ে ও শরীরের বিভিন্ন অঙ্গে কামড়িয়ে গুরুতর জখম করে। এসময় একটি পাওয়ার টিলার পিটিয়ে ভেঙে ফেলে। তার আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
    এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ