ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় কার্পেটিং সড়ক উদ্বোধন করলেন এমপি

    মঠবাড়িয়ায় কার্পেটিং সড়ক উদ্বোধন করলেন এমপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় শনিবার সকালে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ রুস্তম আলী ফরাজী প্রধান অতিথি হিসেবে কার্পেটিং সড়ক উদ্বোধন করেন।

    জানা গেছে, আইআরআইডিপি-৩ প্রকল্পের আওতায় ও এলজিইডি-এর বাস্তবায়নে উপজেলার ধানিসাফা ইউনিয়নের ফুলঝুড়ি সড়ক থেকে করিম আকন বাজার ভায়া সাবেক ইউপি চেয়ারম্যান নান্না মিয়ার বাড়ি পর্যন্ত ১ কোটি ২৮ লাখ টাকা ব্যায়ে দেড় কিলোমিটার এ সড়কটি নির্মাণ হচ্ছে।

    এসময় স্থানীয় সমাজ সেবক মাওলানা ইদ্রিস আলীর সভাপতিত্বে বক্তব্য আরও রাখেন, সমাজ সেবক প্রভাষক ফারুক হোসেন, শিক্ষক নাসির উদ্দিন, যুবলীগ নেতা নাসির উদ্দিন মাতুব্বর, সমাজ সেবক জাহাঙ্গীর হোসেন শেখ, মো. মিজান হাওলাদার, এমপি জনসংযোগ কর্মকর্তা আলী রেজা রঞ্জু, ব্যক্তিগত সহকারী হাসান মিয়া প্রমুখ।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ