ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • তালতলীতে বজ্রপাতে প্রাণ গেল জেলের

    তালতলীতে বজ্রপাতে প্রাণ গেল জেলের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় তালতলী উপজেলায় বজ্রপাতে মো. আনোয়ার হোসেন মৃধা নামে এক জেলের মৃত্যু হয়েছে।  শনিবার সকালে তালতলী উপজেলার হুলাটানা গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত মো. আনোয়ার হোসেন মৃধা (৪৫) উপজেলার হুলাটানা গ্রামের বাসিন্দা। তিনি বুছনা জাল ফেলে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
     
    জানা গেছে, সকালে জাল তুলতে বাড়ির উত্তর পাশে ডাঙ্গায় যান আনোয়ার। এ সময় বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। এদিকে তার বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে তারা ডাঙায় গিয়ে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। 

    নিহতের বাবা কামাল মৃধা বলেন, আমার ছেলে আনোয়ার বুছনা জাল তুলতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছে।  

    তালতলী থানায় ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

    তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওসার হোসেন বলেন, বজ্রপাতে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আর্থিক সহায়তা দেয়া হবে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ