ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • বাগেরহাটে ২৫ইউনিয়নে নৌকা দুইটিতে বিদ্রোহী প্রার্থী জয়ী                

    বাগেরহাটে ২৫ইউনিয়নে নৌকা দুইটিতে বিদ্রোহী প্রার্থী জয়ী                
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

                                                                                                                       

    বাগেরহাটে অনুষ্ঠিত ৬৬টি ইউনিয়নের ২৭টিতে নির্বাচন হয়েছে। এর মধ্যে রয়েছে মোরেলগঞ্জে ১৪টি, রামপালে ৪টি, কচুয়ায় ২টি, চিতলমারী ৩টি, ফকিরহাটে ৩টি এবং শরণখোলায় একটি। এর ২৫টিতে আওয়ামী লীগ ও ২টিতে বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন ।

    মোরেলগঞ্জে ১৪টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ১২টিতে নৌকা এবং দুইটিতে বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নৌকা প্রতিকের বিজয়ী প্রার্থীরা হলেন,পঞ্চকরনে রাজ্জাক মজুমদার দৈবজ্ঞহাটি সামছু মল্লিক, বনগ্রামে রিপন দাস, বলইবুনিয়ায় শাহজাহান আলী, হোগলাবুনিয়ায় মো. আকরামুজ্জামান, বহরবুনিয়ায় রিপন তালুকদার, মোরেলগঞ্জ সদরে হুমায়ুন কবির মোল্লা, তেলিগাতী ইউনিয়নে মোরশেদা আক্তার, পুটিখালীতে আব্দুর রাজ্জাক, রামচন্দ্রপুর আব্দুল আলিম, জিউধরায় জাহাঙ্গীর আলম বাদশা এবং চিংড়াখালী ইউনিয়নে আলী আক্কাচ বুলু।বিজয়ী স্বতন্ত্রপ্রার্থীরা হচ্ছেন- হোগলাপাশা ইউনিয়নে যুবলীগ নেতা মো. ফরিদুল ইসলাম এবং বারইখালী ইউনিয়নে আব্দুল আউয়াল খান মহারাজ।

    কচুয়া উপজেলার দুই ইউনিয়নে নৌকা প্রতিকের বিজয়ী প্রার্থীরা হলেন, ধোপাখালিতে শেখ মকবুল হোসেন এবং মঘিয়ায় পঙ্কজ কান্তি অধিকারি।

    রামপালের চার ইউনিয়নে নৌকা প্রতিকের বিজয়ী প্রার্থীরা হলেন, বাইনতলায় ফকির আব্দুল্লাহ, উজুলকুরে মুন্সি বোরহান উদ্দিন, গৌরম্বায় মোঃ রাজিব সরদার এবং পেরিখালি ইউনিয়নে রফিকুল ইসলাম বাবুল।চিতলমারী উপজেলার তিনটি ইউনিয়নে নৌকা প্রতিকের বিজয়ী প্রার্থীরা হলেন, বড়বাড়িয়ায় মোহাম্মাদ মাসুদ সরদার, সদর ইউনিয়নে মো. নিজাম উদ্দিন শেখ এবং কলাতলায় মো. বাদশা মিয়া।
    ফকিরহাটের তিনটি ইউনিয়নে নৌকা প্রতিকের বিজয়ী প্রার্থীরা হলেন, লখপুরে এমডি সেলিম রেজা,বাহিরদিয়ায় রেজাউল করিম ফকির এবং শুভদিয়ায় মো. ফারুকুল ইসলাম।

    শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী মাইনুল ইসলাম টিপু বিজয়ী হয়েছেন। এর আগে নৌকা প্রতিকের ৩৭জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন।

     

     

                     সাইফুল ইসলাম কবির /এইচকেআর


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ