ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  •  আমতলীতে দোকানে টিভিতে প্রদর্শিত হচ্ছে অশ্লীল ছবি! 

     আমতলীতে দোকানে টিভিতে প্রদর্শিত হচ্ছে অশ্লীল ছবি! 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলার সদরের ও  বিভিন্ন ইউনিয়নে হাট-বাজারে, রাস্তা-ঘাটে এবং স্কুল-কলেজের আশে পাশের বিভিন্ন মুদি ও চায়ের দোকানীরা ক্রেতা ভিড়াতে দিবারাত্র টিভি-সিডি চালিয়ে অশ্লীল ছবি প্রদর্শন করছে বলে অভিযোগ উঠেছে। আবার একই সাথে চলছে কেরাম বোর্ড খেলার নামে জুয়া। বিষয়টি এলাকার শিক্ষক এবং সচেতন মহল বারবার সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত করালেও তাদের চোখের সামনে এসব ঘটনা চলছে অব্যাহত গতিতে। বছরের পর বছর ধরে বিপথগামী হচ্ছে ছাত্র-যুবকরা ।

    উপজেলার বিভিন্ন এলাকার সচেতন মহলের অভিযোগ, যেখানে সেখানে কেরামবোর্ড খেলা চালু রয়েছে। চালু রয়েছে টিভি, সিডি। অনেকে টিভি এবং সিডি নেশা হিসেবে বেছে নিয়েছে।  এর মধ্যে  উপজেলার আমড়াগাছিয়া বাজার এলাকায় ৩/৪টি কেরাম বোর্ড এ নিয়মিত জুয়া খেলা হয়  বলে স্থাণীয়রা জানান। 
     
    এসব স্পট গুলোতে প্রতিদিন সকাল ৯টা থেকেই শুরু হয়ে যায় সিডি দেখা। আর চলে রাত ৯/১০টা পর্যন্ত।আমতলী উপজেলার ৭ ইউনিয়নে কমপক্ষে শতাধিক  স্থানে চলছে কেরাম বোর্ড খেলার নামে জুয়া খেলা। চায়ের দোকান এবং মুদি দোকানে ভীড় জমাচ্ছে প্রাইমারি স্কুল থেকে শুরু করে মাদ্রাসা ও কলেজের ছাত্ররা। অনেক বিদ্যালয়ের শিক্ষকরা জানান,অশ্লীল ছবি দেখার নেশায় আশক্ত হয়ে এবং কেরাম বোর্ড খেলার নেশায় ছাত্ররা স্টল গুলোতে দীর্ঘ সময় কাটায়। বেলা শেষে বাড়ি ফিরে খাওয়া দাওয়া শেষে আবারও সেসব স্থানে ভীড় জমায়। নেশায় যুক্ত হয়ে  উপজেলার ছাত্র/ছাত্রী যুব সম্প্রদায়  তাদের সংসারে অশান্তির সৃষ্টি করছে। ধনী গরীব পরিবারে কোনো ভেদাভেদ নেই। সব পরিবারের সন্তানেরা এ খেলায় নিয়োজিত হয়ে তাদের লেখাপড়া সমূলে বিনাশ করছে।

    আমতলী থানার পরিদর্শক মো. শাহ আলম হাওলাদার মুঠোফোনে বলেন,  বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং  প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ