ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় ৭ মামলার আসামীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট

    মঠবাড়িয়ায় ৭ মামলার আসামীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় হত্যা চেষ্টাসহ ৭ মামলার জামিনে থাকা আসামী শফিকুলের অত্যাচরে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসি। উপজেলার তুষখালী গ্রামের আইউব আলীর ছেলে শফিকুলকে সন্ত্রাস, প্রতারক, মাদকসেবী আখ্যা দিয়ে তার ছোবল থেকে রক্ষা পেতে সোমবার বিকেলে তুষখালী ইউনিয়ন পরিষদ হলরুমে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসি।

    এসময় লিখিত বক্তব্যে সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান আকন বলেন, চিহ্নিত সন্ত্রাসী শফিকুল নিরীহ লোকদের কাছ থেকে সরকারি বিদ্যুতের খুঁটি, ড্রাম ও সৌর বিদ্যুৎ দেয়ার আশ্বাস দিয়ে মোট অংকের টাকা হাতিয়ে নিয়েছে। ওই টাকা ফেরৎ চাইতে গেলে আমাদের ওপর হামলাও চালিয়েছে। এ ঘটনায় একাধিক মামলাও হয়েছে। তিনি আরও বলেন, এসব অপকর্ম করেও তিনি নিজেকে বাঁচাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও তার ছেলেকে জড়িয়ে মিথ্যা প্রভাকন্ডা চালাচ্ছে। সন্ত্রাসী শফিকুলকে দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনিক উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। 

    সংবাদ সম্মেলন  ​উপস্থিত ছিলেন মাসুম খলিফা, তাসলিমা বেগম, মন্টু মিয়া প্রমুখ। অভিযুক্ত শফিকুল ইসলাম তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেন।  মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল বলেন, শফিকুলের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় হত্যা চেষ্টা সহ প্রতারণা ও মারামারির ৭ টি মামলা রয়েছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ