ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন
  • বিদ্যালয়ের শ্রেনী কক্ষ দখল করে স্ব পরিবারে বসবাস করছে প্রধান শিক্ষক

     বিদ্যালয়ের শ্রেনী কক্ষ দখল করে স্ব পরিবারে বসবাস করছে প্রধান শিক্ষক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটার জালিয়াঘাটা এসই,এসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের দুটি শ্রেনী কক্ষ দখল করে ৬বছর ধরে  স্ব পরিবারে বসবাস করে আসছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফৈরদৌস। পাথরঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ম্যানেজ করেই  শ্রেনী কক্ষ দখল করে বসবাস করছেন বলে সাংবাদিকদের নিকট দাবী করেন প্রধান শিক্ষক । এসময় প্রধান শিক্ষক সাংবাদিকদের সাথে অসৌজন্য আচরন করে বলেন,আপনারা নিউজ করে যা করতে পারেন করেন।  

    সরেজমিনে গিয়ে দেখা গেছে, তিন তলা বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলায় দুটি শ্রেনী কক্ষসহ ছাত্রীদের টয়লেট দখল করে প্রধান শিক্ষক তার স্রী সন্তান নিয়ে স্ব-পরিবারে বসবাস করে আসছেন। শ্রেনী কক্ষের বেঞ্চ দিয়ে বানিয়েছেন খাট। বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার দিয়ে রান্নাঘরের বেড়া দিয়েছেন।

    এ ব্যাপারে বরগুনা জেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন,আমি জানি প্রধান শিক্ষক নিজস্ব বাসা নিয়ে থাকেন। শ্রেনী কক্ষ দখল করে থাকার বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে খোঁজ নিতে বলছি।

    পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ বলেন,বিষয়টি আমার জানা নেই,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলছি সরেজমিনে দেখে ব্যাবস্হা নেয়ার জন্য।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ