ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় মামলা করায় বাদিকে হুমকি, থানায় জিডি

     মঠবাড়িয়ায় মামলা করায় বাদিকে হুমকি, থানায় জিডি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় মামলা প্রত্যাহারের জন্য বাদিকে প্রাণ নাশের হুমকি দিয়েছে প্রতিপক্ষরা। রোববার বিকেলে এ ঘটনায় মোসাঃ সুরমা বেগম (৪৫) নবী হোসেন (৫৮) সহ ৪ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় জিডি করেছেন। সুরমা বেগম উপজেলার পশ্চিম বড় মাছুয়া গ্রামের শহীদ হাওলাদারের স্ত্রী।

    জিডি ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, তার স্বামী শহীদের সাথে ভাসুর নবী হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। গত ১০ সেপ্টেম্বর শহীদের বাগানের সুপারী জোর করে নবী হোসেন ও তার দলবল পেরে নেয়ার চেষ্টা করলে বাঁধা দিতে গেলে শহীদসহ ৩ জন আহত হয়। 

    এ ঘটনায় সুরমা বেগম বাদি হয়ে ১৬ সেপ্টেম্বর ভাসুর নবী হোসেন সহ ৮ জন নামীয় ও অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। সুরমা বেগম বড় মাছুয়া বাজারে ভাড়া বাসায় বসবাস করেন। তিনি রোববার সকালে ওই বাগান দেখাশুনা করতে গেলে নবী হোসেন ও তার বাহিনীরা মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেয় ও দেশীয় অস্ত্রদিয়ে হামলা চালাতে উদ্যত হয়।

    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ