ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পিরোজপুরে তিন ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

    পিরোজপুরে তিন ছাত্রলীগ নেতাকে অব্যাহতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পিরোজপুরের নাজিরপুর উপজেলা ছাত্রলীগের ৩ নেতাকে দল থেকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রলীগ।  

    রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

    অব্যাহতি প্রাপ্তরা হলেন- নাজিরপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শেখ মো. আল-আমিন, যুগ্ম আহ্বায়ক নাঈম হাওলাদার, সদস্য শান্ত ইসলাম সোভন।

    পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু জানান, ইউনিয়ন নির্বাচনে নাজিরপুর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থীদের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ, নৌকা মার্কার প্রার্থী নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খানকে লাঞ্ছিত করার অভিযোগ ছিল অব্যাহতি প্রাপ্ত ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে। এছাড়া তাদের বিরুদ্ধে ইভ টিজিংয়ের অভিযোগ ছিল।

    জেলা ছাত্রলীগ কর্তৃক তদন্ত করে অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়া গেলে দলীয় শৃঙ্খলা ভঙ্গে তাদের নাজিরপুর উপজেলা ছাত্রলীগের কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ