ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন  ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে জিয়াউদ্দিন হায়দার চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় বরিশালে তীব্র বিদ্যুৎ সংকট
  • বরিশালের নেতাদের সাথে বৃহস্পতিবার বৈঠকে বসবে বিএনপির হাইকমান্ড

    বরিশালের নেতাদের সাথে বৃহস্পতিবার বৈঠকে বসবে বিএনপির হাইকমান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বিতীয় দফায় সিরিজ বৈঠকে বসছে বিএনপির হাইকমান্ড। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী এ বৈঠক শুরু হবে। এতে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতি মিলে মোট ৩৬৩ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। 

    প্রথমদিন মঙ্গলবার ঢাকা ও ফরিদপুর বিভাগের নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতি (জাতীয় নির্বাহী কমিটির সদস্য নয়) মিলে মোট ১২৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। 

    পরের দিন বুধবার বৈঠক হবে চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতি মিলে ১২৯ জনের সঙ্গে। শেষ দিন বৃহস্পতিবার খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগের নির্বাহী কমিটির সদস্য এবং জেলা সভাপতি মিলে ১০৮ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। 

    বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স যুগান্তরকে বলেন, বৈঠকগুলো হবে বিভাগভিত্তিক। ইতোমধ্যে তাদের আমন্ত্রণপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে প্রতিদিন বিকাল সাড়ে তিনটায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্যরাও।

    এদিকে সিরিজ বৈঠক সফল করতে রোববার গুলশান কার্যালয়ে প্রস্তুতি সভা করেছে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজউদ্দিন নসু প্রমুখ উপস্থিত ছিলেন। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ