ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • জনগণকে ভালোবাসুন,জনগণের পাশে দাড়ান : আনোয়ার হোসেন মঞ্জু

    জনগণকে ভালোবাসুন,জনগণের পাশে দাড়ান : আনোয়ার হোসেন মঞ্জু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো. আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন আপনারা যারা জনপ্রতিনিধি রয়েছেন জনগণকে ভালোবাসেন, জনগণের পাশে দাড়ান এবং উন্নয়নমূলক কাজে সহযোগিতা করেন। কাউখালীতে রবিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় জনপ্রতিনিধিদের উন্নয়ন মূলক কার্যকলাপের উপর এক মত বিনিময় সভায় প্রধান অতিথির  বক্তব্যে তিনি  এ কথা বলেন ।

    উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে মত বিনিময় সভায়  অন্যান্যদের  মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার (পল্টন), উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান হাদিয়া আক্তার, কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. বনি আমিন, জাতীয় পার্টি (জেপি)’র সাধারণ সম্পাদক শাহ আলম নসুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ। 

    সভা শেষে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন, কাউখালী মহিলা কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করেন। 
     

     

     

    তারিকুল ইসলাম পান্নু /এইচকেআর


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ