ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নামতে পারে বৃষ্টি

      ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নামতে পারে বৃষ্টি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    আজ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। ঢাকায় দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকার পাশাপাাশি নামতে পারে বৃষ্টি। এছাড়া তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    আজ (রোববার) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুছ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজও সারাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকাতেও বৃষ্টি হতে পারে। দুপুরের পর রোদ দেখা দিতে পারে।

    ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

    সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে স্বন্দীপে ১৯৩ মি.মি.। আগামী দুইদিনের আবহাওয়ার পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে আগামী ৫ দিনের আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ