ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • হেফাজত নেতা রিজওয়ান রফিকী গ্রেফতার

    হেফাজত নেতা রিজওয়ান রফিকী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হেফাজতে ইসলামের নেতা মুফতি রিজওয়ান রফিকীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় গ্রেফতার নেতাদের উষ্কানি দেওয়ার অভিযোগে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর মুগদা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    জানা যায়, শুক্রবার দিবাগত রাতে রাজধানীর মুগদা এলাকা থেকে ডিবি পুলিশের মতিঝিল বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।


    এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার জানান, মতিঝিল, পল্টন ও বাইতুল মোকারররম এলাকায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় যেসব নেতা গ্রেফতার হয়েছে তাদেরকে উস্কানিমূলক কথা বলে প্রভাবিত করতো হেফাজতের এ নেতা। এ কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে কিনা সে সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ