ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • নবীজির রওজা জিয়ারত করলেন জাহাঙ্গীর কবির নানক

    নবীজির রওজা জিয়ারত করলেন জাহাঙ্গীর কবির নানক
    নবীজির রওজা জিয়ারত করেন জাহাঙ্গীর কবির নানক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সৌদি ‍আরবে মহানবী হযরত মুহাম্মদ (স.) ‍এর রওজা মুবারক জিয়ারত করেছেন বাংলাদেশ ‍আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

    শনিবার (১৮ সেপ্টেম্বর) সৌদি ‍আরবের পবিত্র নগরী মদিনায় মসজিদে নববীতে তিনি নবীজির রওজা মুবারক জিয়ারত করেন। ‍এরপর মোনাজাত করেন ‍আওয়ামী লীগের ‍এই শীর্ষ নেতা।

    ‍এসময় তিনি তার মরহুম সন্তানের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি নিজের, পরিবার-পরিজন, দেশ ‍এবং মুসলিম ‍উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন।

    এর ‍আগে গত ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ২টার ফ্লাইটে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে স্বস্ত্রীক সৌদি আরব যান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

    ওমরাহ হজ পালনের যাত্রা শুরুর পূর্বে এক ফেসবুক বার্তায় অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, ‘দীর্ঘদিন যাবৎ পবিত্র উমরাহ পালনের ইচ্ছা ছিল। তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা ও বিভিন্ন সীমাবদ্ধতার কারণে যেতে পারিনি।

    তিনি বলেন, ‘এখন যেহেতু পরিস্থিতি স্বাভাবিক, তাই ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার আমি (জাহাঙ্গীর কবির নানক) ও আমার স্ত্রী অ্যাডভোকেট সৈয়দা আরজুমান নার্গিস পবিত্র উমরাহ পালনের জন্য মুসলিম উমরাহ তীর্থস্থান মক্কা-মদিনার উদ্দেশ্যে যাত্রা করছি। আমাদের ইবাদত, প্রার্থনায় আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ।

    সকলের কাছে দোয়া চেয়ে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, ‘আমরা যেন পবিত্র ওমরাহ পালন করে সুস্থভাবে দেশে ফিরে আসতে পারি এজন্য সকলে দোয়া করবেন।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ