ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  •  পিরোজপুরে  বাসের ধাক্কায় আহত কিশোরের মৃত্যু

     পিরোজপুরে  বাসের ধাক্কায় আহত কিশোরের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মেহেদী হাসান শেখ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।  

    শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে খুলনায় মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।


    মেহেদী একই উপজেলার সদর বাজারের বাসিন্দা ফজর আলী শেখের ছেলে।

    এর আগে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নাজিরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের উপজেলার পাতিলাখালী এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হয়।

    জানা গেছে, শুক্রবার বিকেলে ও তার দুই বন্ধু সবুজ শেখ (১৫) ও রাকিব মল্লিক (১৭) একটি মোটরসাইকেলে নিয়ে বের হয়। পরে ওই মহাসড়কের পাতিলাখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি নাজিরপুর বাসস্ট্যান্ডগামী একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের ওই তিন আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সন্ধ্যার দিকে আহত তিনজনকেই উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মেহেদীর মৃত্যু হয়। অন্য দুই কিশোর খুমেক হাসপাতালে চিকিৎসাধীন।

    বিষয়টি  নিশ্চিত করেছেন ওই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জাহান জেরিন।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ