ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় গার্ডার ব্রিজ উদ্বোধন 

    মঠবাড়িয়ায় গার্ডার ব্রিজ উদ্বোধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুজিব শতবর্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় গার্ডার ব্রিজ উদ্বোধন করলেন সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী । শুক্রবার উপজেলার টিকিকাটা ইউনিয়নের কাকড়াবুনিয়া মাদ্রাসা সংলগ্ন এ গার্ডার ব্রিজটি উদ্বোধন করেন তিনি। 

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি কর্মকর্তা কাজী আবু সাঈদ মো. জসীম, জনসংযোগ কর্মকর্তা আলী রেজা রঞ্জু, হাসান মিয়া ও স্থানীয় জনপ্রতিনিধি এবং সুধি সমাজের লোকজন। জানা গেছে, মুজিব শতবর্ষে মঠবাড়িয়া এলজিইডি এর বাস্তবায়নে কার্যাদেশ পাবার পর মেসার্স তৌহিদুল বাশার কবির এন্টারপ্রাইজ ২০২০-২১ অর্থ বছরে  ২ কোটি ৩০ লাখ, ৪৮ হাজার ৬‘শ ৩৮ টাকা ব্যায়ে ২৮ মিটার এর গার্ডার ব্রিজটির নির্মাণ কাজ সম্প্রতি সম্পন্ন করে। 

    সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন গ্রাম হবে শহর। সে লক্ষেই ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য সরকার সারা দেশের সড়ক ও যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন করছে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ