ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতা মামলার সেই অস্ত্রধারী যুবক কারাগারে

    মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতা মামলার সেই অস্ত্রধারী যুবক কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় ১ম ধাপের ইউপি নির্বাচনী প্রচারণার সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলা শেষে অস্ত্র উঁচিয়ে ঘটনাস্থল ত্যাগ করা সেই সন্ত্রাসী আলমগীরকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। বুধবার মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে আদালত আলমগীরসহ চারজনকে জেল হাজতে প্রেরণ করেন। আলমগীর উপজেলার বেতমোর গ্রামের মোদাচ্ছের হোসেনের পুত্র।

    মামলা সূত্রে জানাগেছে, ১ম ধাপের ইউপি নির্বাচনে গত ২৭ মার্চ উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলামের নির্বাচনী প্রচারণায় বেতমোরের চি‏হ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী আলমগীর তার দলবল নিয়ে হামলা চালায়। এতে স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলামের অন্তত ১৫ জন কর্মী গুরুত্বর আহত হয়। পরে এলাকাবাসী ধাওয়া করলে আলমগীর পিস্তল উঁচিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। 

    এঘটনায় স্বতন্ত্র প্রার্থীর চাচাতো ভাই মনির হোসেন বাদী হয়ে আলমগীরসহ এজাহার নামীয় ৩৯জন এবং অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার দায়েরের পর আলমগীর গা ঢাকা দেয়। পরে উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিনে এসে বুধবার মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে আদালত আসামী সেই অস্ত্রধারী আলমগীর হোসেন (৩৫) ও মো. রিয়াজ (৩০), মো. মুছা (৩০) এবং মোঃ আলাউদ্দিন (২৭) কে জেল হাজতে প্রেরণ করেন।  
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ