ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মাল্টা চাষে সফল নাজিরপুরের হান্নান শেখ

    মাল্টা চাষে সফল নাজিরপুরের হান্নান শেখ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর সদর উপজেলার দূর্গাপুরে মাল্টা বাগান করে অল্প সময়ে হান্নান শেখ পেয়েছেন প্রত্যাশিত সাফল্য।  নাজিরপুর বলিবাবলা গ্রামে বিশাল এলাকা নিয়ে প্রায় ৪ বছর পূর্বে ৭ বিঘা জমিতে গড়ে তুলে  মাল্টা চাষ শুরু করেন তিনি । সরেজমিনে গিয়ে এমনি চিএ দেখা যায় । 

    মাল্টা ব্যবসায়ী  হান্নান শেখ বলেন  গাছ রোপণের পরের বছরই ফলন পেতে শুরু করেছেন । এরপর থেকে প্রতিবছরই তিনি ওই জমি থেকে নিয়মিত মাল্টা পাচ্ছেন। আর এ মাল্টা বিক্রি করে লাভবানও হয়েছেন । মাল্টার পাশাপাশি তার একই জমিতে মাছের ঘের, মুরগি, গরু ও ছাগলের খামার রয়েছে তাঁর । তিনি বলেন মাল্টা চাষে এখন পর্যন্ত সমস্যায় পড়তে হয়নি । অন্যান্য ফল চাষে কম-বেশি ঝুঁকি থাকলেও, মাল্টা চাষ অনেকটাই সুবিধাজনক। এ কারণে মাল্টা চাষ আরও সম্প্রসারণের আশা করছেন  । এ ছাড়া স্থানীয় বাজারে মাল্টার অনেক চাহিদা রয়েছে। প্রতিদিন এ চাহিদা আরও বৃদ্ধি পাচ্ছে ।  প্রথম প্রথম শখের বশে অনেকেই মাল্টা বাগান করতেন। বর্তমানে জেলায় প্রায় ৯৫০টি মাল্টা বাগান রয়েছে বলেন তিনি ।

     জানা গেছে  প্রায় একযুগ আগে পিরোজপুরে বাণিজ্যিকভাবে বারি-১ প্রজাতির মাল্টা চাষ শুরু হয়। এরপর এ মাল্টাকেই জেলা ব্র্যান্ডিং করা হয়। বর্তমানে স্থানীয় বাজারে প্রতিকেজি মাল্টা খুচরা ৮০-৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। শুধু হান্নানই নন, বর্তমানে মাল্টা চাষের প্রতি ঝুঁকেছেন এ জেলার অনেক চাষি ও বেকার যুবকরা।  জেলায় বর্তমানে ১২৭ হেক্টর জমিতে মাল্টার বাগান আছে। কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, এখানকার মাটি ও আবহাওয়া মাল্টা চাষের জন্য খুবই উপযোগী।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ