ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্যসহ আহত ৩

    মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্যসহ আহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী বাজারে দোকান ঘর সংস্কার করার সময় প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য সহ ৩ জন গুরুতর জখম হয়েছেন। এ ঘটনায় দোকান মালিকের চাচা মহিউদ্দিন আহম্মেদ বাদি হয়ে প্রতিপক্ষ মাসুম বিল্লাহসহ ৪ জন নামীয় ও অজ্ঞাত ৯ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রে আদালতে মামলা করেন।  আদালত মাসুম বিল্লাহর নামে গ্রেপ্তারী ও অন্যান্য আসামীদের সমনের আদেশ দেন। 

    মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহিউদ্দিন আহম্মেদের ভাতিজা ও বীর মুক্তিযোদ্ধা মৃত. গফফার হাওলাদারের ছেলে মাশবেকুল আজম রবি ওরফে মিলনের ডিসিআর কৃত জমিতে দোকান ও ভেতরের অংশে বসতঘর তুলে বহু বছর ধরে ভোগ দখল করে আসছে। বর্তমানে মিলন ঢাকায় বসবাস করছে। তার নির্দেশে  গত ৯ সেপ্টেম্বর রাজমিস্ত্রী বনি আমীন দোকান সংস্কার করার সময় পাশের অংশে থাকা মাসুম বিল্লাহ ও তার বাহিনীরা বনি আমীনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করতে গিয়ে স্থানীয় যুবক নিজাম সরদার ও ইউপি সদস্য মেরিন গুরুতর আহত হয়। 

    স্থানীয়রা তাদের  উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, আসমীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ