ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • স্বরূপকাঠিতে স্বামীকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ : গ্রেফতার ২

    স্বরূপকাঠিতে স্বামীকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ : গ্রেফতার ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বরূপকাঠিতে  দুই সন্তানের জননী এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে মোটর সাইকেল চালক মো. আহসান কবির ও লাভলু হাওলাদার ওরফে লাট্টু নামের দুই যুবককে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার সোহাগদল এলাকা থেকে তাদের গ্রেফতারের পর সোমবার সকালে পিরোজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃত কবির সোহাগদল গ্রামের মজিবুর রহমান নাজেমের এবং লাট্টু একই গ্রামের কাদের হাওলাদারের ছেলে। থানার পরিদর্শক তদন্ত মো.সোলায়মান এ তথ্য নিশ্চিত করেছেন । 

     এর আগে ধর্ষণের শিকার ওই নারী  গত শনিবার রাতে কবিরসহ এক অজ্ঞাতনামাকে আসামী করে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন। রবিবার ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়। মামলা সুত্রে জানা গেছে,ওই গৃহবধু পিরোজপুর থেকে স্বামীকে  খুঁজতে  শুক্রবার রাতে স্বরূপকাঠি আসেন । পরে মোটর সাইকেল চালক মো. কবিরের বাসায় ধর্ষণের শিকার হন। 

    নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার পরিদর্শক তদন্ত মো.সোলায়মান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রবিবার দুপুরে কবিরকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী লাট্টুকেও গ্রেফতার করা হয়েছে। সোমবার আসামীদের পিরোজপুর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

    মাসুদুল আলম অপু / এইচকেআর
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ