ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • এহসান গ্রুপের চেয়ারম্যান ও তার তিন ভাই ৭ দিনের রিমান্ডে

     এহসান গ্রুপের চেয়ারম্যান ও তার তিন ভাই ৭ দিনের রিমান্ডে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করার মামলায় মাল্টিপারপাস কোম্পানী এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি রাগীব আহসান ও তার ৩ ভাইকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

    আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ম. মহিউদ্দিন এ রিমান্ড আদেশ দেন।

    জেলা আইনজীবি সমিতির সদস্য ও বাদী পক্ষের আইনজীবি এমডি নুরুল ইসলাম সরদার শাহজাহান জানান, সারাদেশে প্রতারনা করে রাগিবের পরিবার ১৭ হাজার কোািট টাকা আত্মসাৎ করেছে। এ কারনে পিরোজপুরের আইনজীবিরা ক্ষতিগ্রস্থদের পক্ষে আইনী সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে সকল আইনজীবিরা। এ কারনেই তারা পিরোজপুরের কোন আইনজীবির আইনী সহায়তা পায়নি। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মনিরুল ইসলাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ম. মহিউদ্দিন এর আদালতে আজ কাছে ৭ দিনের রিমান্ড এর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।

    উল্লেখ্য, বেশ কজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর শাহাবাগ থানার তোপখানা রোড এলাকায় অভিযান চালিয়ে রাগীব আহসান (৪১) ও তার সহযোগী আবুল বাশার খানকে (৩৭) গ্রেফতার করে ও বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার খলিশাখালী এলাকা থেকে মাওলানা মাহমুদুল হাসান ও মোঃ খাইরুল বাশারকে পিরোজপুর সদর থানা পুলিশ গ্রেফতার করে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ