ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

বরগুনায় গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

 বরগুনায় গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার বেতাগী উপজেলায় আমড়া পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আবুল বাশার (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার হোসনাবাদ ইউনিয়নের জলিসা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আবুল বাশার জলিসা গ্রামের মৃত আহম্মেদ হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জলিসা বাজারে মুদির ব্যবসা করে আসছিলেন। 

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার কিছু আগে আবুল বাশার আমড়া পাড়তে গাছে উঠলে একপর্যায়ে পা ফসকে রাস্তায় পড়ে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মির্জাগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, গাছ থেকে আমড়া পাড়তে গিয়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। এ ব্যাপারে আইনগতভাবে যা করার, তাই করা হবে।
 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ