ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পিরোজপুরে মিষ্টি মুখ করে শ্রেণিকক্ষে ঢুকছে শিক্ষার্থীরা

    পিরোজপুরে মিষ্টি মুখ করে শ্রেণিকক্ষে ঢুকছে শিক্ষার্থীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মিষ্টি মুখ করে ফুলেল শুভেচ্ছায় দীর্ঘ প্রায় দেড় বছর পরে শ্রেণি কক্ষে ঢুকলো পিরোজপুরে শিক্ষার্থীরা। সারা দেশের ন্যায় পিরোজপুরেও দেড় সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে ক্লাস।

    ফলে আবারো প্রাণচাঞ্চল্যতা ফিরে পেয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এদিন সকাল ৯টা থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে শিক্ষার্থীরা আসতে শুরু করে। হ্যান্ড স্যানিটাইজারের কাজ শেষে মিষ্টি মুখ করে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশ করে।

    এছাড়া শারীরিক দূরত্ব বজায় রেখেই শুরু হয় ক্লাস। শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের উপস্থিতি ছিল সরব। বহুদিন পর শিক্ষা প্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীরাও উদ্দীপ্ত। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবু আলি মো. সাজ্জাদ হোসেনসহ অন্যান্যরা।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ