ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা
  • ‘বিএনপি নিজেদের ছেড়ে আ.লীগকে নিয়ে ভাবতে শুরু করেছে’

    ‘বিএনপি নিজেদের ছেড়ে আ.লীগকে নিয়ে ভাবতে শুরু করেছে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাদের বক্তব্য শুনে মনে হয় তারা এখন নিজেদের ভাবনা ছেড়ে দিয়ে আওয়ামী লীগকে নিয়ে ভাবতে শুরু করছে।

    শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে তার বাসভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।


    ‘রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে’— বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি আরও বলেন, জনগণের কাছে কখনও বাংলাদেশ নালিশ পার্টি আবার কখনও ষড়যন্ত্রবাদী দল হিসেবে পরিচিত পাওয়া বিএনপি এখন জাতীয় হতাশাবাদী দলে রূপ নিয়েছে।

    তিনি বলেন, এসব আষাঢ়ে গল্পের অবতারণা করে তারা আত্মতুষ্টি বোধ করছেন। নিজেদের চরম ব্যর্থতা ঢাকতে এসব কাল্পনিক ও অন্তঃসারশূন্য বাক্য-চর্চা বিএনপির পুরোনো অভ্যাস। বিএনপি যেই অপরাজনীতি ও নেতিবাচক রাজনীতি অব্যাহত রেখেছে তাতে তারা ক্রমশ হতাশার গভীরেই নিমজ্জিত হচ্ছে।

    ওবায়দুল কাদের বলেন, জনগণের প্রশ্ন, বিএনপি কী এখন বিএনপি আছে? সাম্প্রদায়িক উগ্রবাদ আর স্বাধীনতার পরাজিত শত্রুদের সাথে সখ্যতা করতে গিয়ে বিএনপি এখন নিজ চরিত্র হারিয়েছে।

    তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কোন ভূঁইফোড় সংগঠন নয় যে কারো যোগসাজশে দেশ চালাত হবে। শেখ হাসিনা জনমানুষের আস্থা এবং সমর্থন নিয়েই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এদেশের মানুষ জানে আওয়ামী লীগ শোষণ করেনা বরং দেশকে শোষণমুক্ত করেছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ